নিজেদের ব্যবহারকারীদের আরও দুর্দান্ত অভিজ্ঞতা দিতে প্রায়শই নানা নতুন ফিচার নিয়ে আসছে ‘মেটার’ মালিকানাধীন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর ধারাবাহিকতায় এবার ব্যবহারকারীদের ক্যামেরার ফিচারে চমক নিয়ে আসছে মেটার মালিকানাধীন এই সংস্থাটি। ইতোমধ্যে আইওএস বেটা (পরীক্ষামূলক) ভার্সনে নতুন ফিচারটি দেখা যাচ্ছে। অর্থাৎ আইফোন ব্যবহারকারীরা এই সুবিধা নিতে পারছেন। মূলত জুম ফিচারে পরিবর্তন নিয়ে আসছে তারা।
এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ক্যামেরা অন করে ছবি তুললে এখন আরও অনায়াসে এবং ক্লিয়ার বা মসৃনভাবে ক্যামেরা জুম করা যাবে। অ্যাপটির ২৪.৯.১০.৭৫-এর আপডেটেড ভার্সনে নতুন এই জুম কন্ট্রোল ফিচারটি পাবেন ব্যবহারকারীরা।
এর ফলে একজন ব্যাবহারকারী সহজেই জুম লেভেল অ্যাডজাস্ট করতে পারবেন। এর আগে ভিডিও রেকর্ডের জন্য ক্যামেরা বাটনে দীর্ঘসময় প্রেস করে সোয়াইপ আপ কিংবা ডাউন করে জুম করতে হত। নতুন ফিচারের ফলে এবার আরও সহজে জুম কমানো কিংবা বাড়ানো যাবে।
অ্যান্ড্রয়েড হোক কিংবা আইওএস ব্যাবহারকারীদের সুবিধার্থে মাঝেমধ্যেই নতুন ফিচার যুক্ত হতে থাকে হোয়াটসঅ্যাপে।

Digital Marketing in 2026: The Ultimate Guide to Growing Your Business Online
In today’s fast-moving digital world, businesses that don’t market online
