নিজের ফোনটি অবিরাম ব্যবহার করতে করতে এক সময় আপনার ফোনে নানা সমস্যা দেখা দিতে পারে। ফোন স্লো হয়ে যাওয়া থেকে হ্যাং করা সহ নানা সমস্যা থাকে। ফোন সময় মতো আপডেট না করলেই মূলত ফোনের এ ধরণের সমস্যা তৈরি হয়। যদিও অন্য কারণেও এই সমস্যা হতে পারে। তবে, আপডেট না দিলে সামান্য ব্যবহারেই অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে শুরু করে বারবার হ্যাং করার মতো সমস্যা ঘন-ঘন হবে। বেশি দিন চলতে থাকে ফোনটি একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। তাই, সঠিক সময়ে স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা খুব জরুরি।
কোনো একটি স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা হলে স্মার্টফোনের গতি অনেকটাই বেড়ে যায়। ফলে ফোনে কোনো রকম সফটওয়্যারজনিত সমস্যা হয় না। ফোন হ্যাংও হয় না। এমনকি অল্পতেই গরম হয়ে যাওয়ার মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যেতে পারে। মজবুত হয় ফোনের সিকিউরিটি ব্যবস্থাও। তাই স্মার্টফোনের সফটওয়্যারটি দীর্ঘদিন ধরে আপডেট না করে যদি ফেলে রাখেন, তবে এক সময় ফোনের মাদারবোর্ডটি খারাপ হয়ে যেতে পারে। তাই ফোনে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পেলেই সেটি এড়িয়ে না গিয়ে, সঠিক সময়ে আপডেট করুন।
Looking for engineering companies?
Compare 865 verified engineering companies on Engineers Mirror and contact them directly.
