এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বললে খুব একটা ভুল বলা হবে না। কোনো না কোনো কাজে হয়ত আপনি প্রতিদিনই হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। আর এভাবে প্রতিনিয়ত কয়েকশ কোটি বার্তা আদান-প্রদান হয় এই অ্যাপটির মাধ্যমে। আর সেজন্যই ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ করতে নতুন কিছু ফিচার যুক্ত করেছে তারা।
চলুন জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে চ্যাট বা কনভার্সেশন সুরক্ষিত রাখার কিছু উপায়।
চ্যাট লক অপশন
হোয়াটসঅ্যাপের চ্যাট লক অপশনটি আপনার কাজে আসতে পারে। যদি মনে হয় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হতে পারে বা কোনো সাইবার আক্রমণের শিকার হতে পারেন, তাহলে নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড দিয়ে চ্যাট লক করে রাখতে পারেন। পাশাপাশি বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও লক করা যায়।
হোয়াটসঅ্যাপে ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ নামের একটি অপশন আছে। যদি আপনার মনে হয় আপনার চ্যাট কেউ দেখে ফেলতে পারে, গোপনীয়তা রক্ষা করতে হবে, তাহলে এই অপশনটি অন করে দিন। এতে স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট সময় পর মেসেজ উধাও হয়ে যাবে।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার
চ্যাট বা কনভার্সেশন গোপন রাখার আরেকটি অপশন হলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন। সব চ্যাটে আলাদাভাবে এই ফিচার চালু করে রাখতে পারেন। এতে আপনি যাকে এসএমএস পাঠাচ্ছেন, তিনি ছাড়া আর কেউ মেসেজের দেখতে পাবে না। তাই গোপনীয়তা ফাঁস হওয়ার কোনো ঝুঁকিও থাকবে না।
সাইলেন্স আননোন কল অপশন
বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে স্প্যাম কল আসতে পারে আপনার ফোনে। এতে হ্যাক হতে পারে আপনার অ্যাকাউন্ট। এমনকি হারাতে হতে পারে মূল্যবান তথ্যও। এই কল বন্ধ করার একটি উপায় রয়েছে। সেটি করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সেটিংস অপশনে গিয়ে ‘সাইলেন্স আননোন কল’ নামের একটি অপশন পাবেন। এটি অন করে রাখলে অচেনা বা অনাকাঙ্ক্ষিত কলগুলো এড়িয়ে যেতে পারবেন।
ব্যাকআপ এনক্রিপ্ট অপশন
মনে করুন কেউ দেখবে জন্য আপনি মেসেজ গোপন করতে চান, আবার সেগুলো হারিয়ে যাক, সেটিও চান। সে সুযোগও রয়েছে। মেসেজের পাশাপাশি চ্যাটগুলোর ব্যাকআপও এনক্রিপ্ট করা যায়। ৯৯ শতাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী জানেন না, হোয়াটসঅ্যাপ চ্যাটের যে ব্যাকআপ তৈরি হয় ক্লাউড স্টোরেজে সেটাও ফাঁস হতে পারে। ব্যাকআপ স্টোরেজ হ্যাক করে নানা সংবেদনশীল তথ্যের নাগাল পেতে পারে হ্যাকাররা। তাই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ সুরক্ষিত রাখার জন্য এনক্রিপশন ফিচার এনেছে মেটা।
Looking for engineering companies?
Compare 821 verified engineering companies on Engineers Mirror and contact them directly.
